চট্টগ্রাম ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান, একজন মাদক কারবারি পলাতক

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ তিনজন আটক

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, ভারতীয় বিয়ার ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রাম ও পার্শ্ববর্তী গৌরিপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ভারতীয় বিয়ারসহ আটক করা হয়।

অভিযান চলাকালে খাইরুল মিয়া নামে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২)।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান, একজন মাদক কারবারি পলাতক

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ তিনজন আটক

আপডেট সময় : ০৮:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬