চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভারতে না গিয়ে শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত আয়ারল্যান্ডের, ভারতে যাচ্ছে না দল

খেলাধুলা ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে আয়োজক দেশ নিয়ে তৈরি হওয়া জটিলতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সংস্থাটি জানিয়েছে, তারা ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলবে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিশ্চিত আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে তারা।

ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজকে বলেন, “আমরা আইসিসির কাছ থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি পরিবর্তন হবে না। আমাদের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হবে।”

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সি-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব তোলে।

ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবির বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। বিসিবি জানায়, “কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।”

তবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড—কোনো পক্ষই এই প্রস্তাবে সম্মত হয়নি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানা গেছে।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন গৌরব সাক্সেনা ও অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা জটিলতার কারণে গৌরব সাক্সেনা অনলাইনে যুক্ত হলেও অ্যান্ড্রু এফগ্রেভ সরাসরি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে জানানো হয়, বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সবাই একমত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভারতে না গিয়ে শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত আয়ারল্যান্ডের, ভারতে যাচ্ছে না দল

আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬