চট্টগ্রাম ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

প্রেসকার্ডের অপব্যবহারে প্রশ্নবিদ্ধ সাংবাদিকতার মর্যাদা

কুমিল্লায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য: উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের অন্যতম সম্মানজনক ও দায়িত্বশীল পেশা হলেও কুমিল্লায় সম্প্রতি এই পেশাকে ঘিরে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জেলায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, রেন্ট-এ-কার চালক, মেকার, চা দোকানদার, সেলসম্যান, দোকানদারসহ বিভিন্ন পেশার লোকজন নিজেদের ‘সাংবাদিক’ পরিচয়ে উপস্থাপন করে সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র নিয়মিত অর্থের বিনিময়ে প্রেসকার্ড ও পরিচয়পত্র সরবরাহ করে এসব ব্যক্তিকে পুনর্বাসন করছে এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিকভাবে ব্যবহার করছে।
জানা গেছে, অশিক্ষিত ও কোনো স্বীকৃত গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা নেই—এমন অনেক ব্যক্তি ভুয়া আইডি কার্ড কোমরে ঝুলিয়ে, গাড়ি ও মোটরসাইকেলের সামনে ‘PRESS’ লিখে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছে। এদের কেউ কেউ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ রয়েছে, অনেক কথিত সাংবাদিক কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে নিজেদের সাংবাদিক হিসেবে জাহির করছেন। কেউ কেউ রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে নিজেদের বড় সাংবাদিক হিসেবে তুলে ধরছেন। অথচ সংশ্লিষ্ট অনেক নেতাই জানেন না, এসব ব্যক্তি গোপনে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ করছে।
ভুয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে প্রকৃত সাংবাদিকদের নিয়েও নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। কোথাও কোথাও প্রশাসনের নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে সুবিধা আদায়ের অভিযোগও উঠেছে। ফলে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
বিশেষ করে গ্রামাঞ্চলে মাদক ও নারীঘটিত ঘটনাকে পুঁজি করে বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এক শ্রেণির ব্যক্তি সাংবাদিকতার লেবাস ধারণ করছে বলে জানা গেছে। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের কাছে ভুয়া পরিচয় দিয়ে বৈঠক করার ঘটনাও আলোচনায় এসেছে, যার পেছনে নিষিদ্ধ রাজনৈতিক দলের একটি চক্র সক্রিয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিক নেতারা বলছেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু যত্রতত্র প্রেসকার্ড বিতরণ ও নামসর্বস্ব গণমাধ্যমের কারণে এই পেশাকে বিতর্কিত করা হচ্ছে। মূলধারার সাংবাদিক ও প্রশাসনের মধ্যে ঐক্যমত এখন অত্যন্ত জরুরি।”
সচেতন মহলের দাবি, ভুয়া ও কার্ডধারী সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিকতা পেশার মর্যাদা আরও ক্ষুণ্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রেসকার্ডের অপব্যবহারে প্রশ্নবিদ্ধ সাংবাদিকতার মর্যাদা

কুমিল্লায় ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য: উদ্বিগ্ন প্রশাসন ও প্রকৃত সংবাদকর্মীরা

আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬