চট্টগ্রাম ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের স্বীকৃতি পেলেন দিনাজপুরের আদর্শ শিক্ষক

পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি ২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার মো. রফিকুল ইসলাম

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের (বায়োলজি) শিক্ষক মো. রফিকুল ইসলাম ২০২৬ সালে পুনরায় ‘শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর ভূমিকা, আধুনিক ও সৃজনশীল পাঠদান পদ্ধতির প্রয়োগ এবং নৈতিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম একজন দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক। তার পাঠদানের ফলে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং নিয়মিত ভালো ফলাফল অর্জন করছে। তার এই সাফল্য শুধু কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার জন্য নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়।
এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সকলে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের স্বীকৃতি পেলেন দিনাজপুরের আদর্শ শিক্ষক

পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি ২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার মো. রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৮:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬