চট্টগ্রাম ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ভিক্ষাবৃত্তি নিরসনে আত্মকর্মসংস্থানের উদ্যোগ, পটিয়া উপজেলা প্রশাসনের প্রশংসনীয় কর্মসূচি

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় পটিয়ায় বেগম রোকেয়াকে রিকশা বিতরণ

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু | পটিয়া (চট্টগ্রাম):

ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পেশা থেকে বের করে এনে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচি” বাস্তবায়ন করেছে পটিয়া উপজেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় পটিয়ায় ভিক্ষাবৃত্তিতে জড়িত বেগম রোকেয়াকে একটি রিকশা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার পটিয়া উপজেলা প্রশাসন ও পটিয়া সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ রিকশা বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করে টেকসই পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রিকশা হস্তান্তরকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ভিক্ষাবৃত্তি নিরসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন পুনর্বাসনমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আয়ের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা গেলে কেউ আর ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত থাকবে না।

উপজেলা প্রশাসনের দেওয়া রিকশা পেয়ে আবেগাপ্লুত বেগম রোকেয়া বলেন, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে আর হবে না। এই রিকশাটি আমার স্বামীকে দেওয়া হবে, তিনি রিকশা চালিয়ে সংসারের খরচ বহন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, ইউপি সচিব রাজিব মিত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিক্ষাবৃত্তি নিরসনে আত্মকর্মসংস্থানের উদ্যোগ, পটিয়া উপজেলা প্রশাসনের প্রশংসনীয় কর্মসূচি

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় পটিয়ায় বেগম রোকেয়াকে রিকশা বিতরণ

আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬