চট্টগ্রাম ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ১৪০তম আমির ভান্ডার ওরশ হাজারো ভক্তদের মিলনমেলায় সম্পন্ন

পটিয়ায় ১৪০তম আমির ভান্ডার ওরশ শান্তিপূর্ণভাবে শেষ, হাজরো ভক্তের উপস্থিতি

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু | পটিয়া,চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডার শরীফের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারি তরিকার মহান প্রবর্তক খাতেমুল আওলাদ, গউছুল আজম হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর দ্বি-শত বেলায়ত বার্ষিকী ও আমিরুল আউলিয়া শাহসুফী সৈয়দ আমিরুজ্জমান (ক.) এর ১৪০তম বার্ষিকী ওরশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

প্রতি বছর যেমন ভক্ত ও মুরিদরা মিলিত হন, এবারও হাজার হাজার আশেকানা ভক্ত দরবার প্রাঙ্গণে উপস্থিত হয়ে মিলনমেলা আয়োজন করেছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস, হাইচ, জীপ, সিএনজি, মিনি বাস ও মহেন্দ্রা নিয়ে ভক্তরা দরবারে ছুটে আসেন।

রাত যত গভীর হয় ভক্তদের ভীড় তত বেড়ে যায়।থানার মোড়, ডাকবাংলো, বিওসি রোড ও তালতলাচৌকিতে গাড়ির ভীড় লক্ষ্য করা গেছে। আর্দশ স্কুল মাঠে গাড়ি পার্কিং করে খালি পায়ে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে জেয়ারত করেছেন ভক্তরা।

অগণিত ক্রেতা-বিক্রেতা অংশগ্রহণে মেলার চিত্র আরো চমকপ্রদ হয়ে উঠে। স্থানীয় যুবদলের দক্ষ ব্যবস্থাপনায় কক্সবাজারগামী ট্রেনের যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হয়। পুলিশ, সাংবাদিক ও আনসার সদস্যরা নিয়মিত পর্যবেক্ষণে ছিলেন।

ওরশ পরিচালনা কমিটি ১১ দফা প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠানের সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করে। কমিটির মধ্যে বিশেষ ভূমিকা রাখেন কাউন্সিলর প্রার্থী ইলিয়াস চৌধুরী ভুট্টো, আবছার উদ্দিন সোহেল, মিজানুর রহমান মিজান, যুবদলের আবছার উদ্দিন আবছার, করিম, বেলাল ও এমরান।

সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ১৪০তম ওরশের আখেরী মুনাজাত শেষে সমাপ্তি ঘোষণা করা হয়। আমির ভান্ডার সংসদ সভাপতি শাহসুফী সৈয়দ তৌহিদ শাহ আমেরী ও সাধারণ সম্পাদক আরিফুজ্জমান আমেরী ওরশ পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় ১৪০তম আমির ভান্ডার ওরশ হাজারো ভক্তদের মিলনমেলায় সম্পন্ন

পটিয়ায় ১৪০তম আমির ভান্ডার ওরশ শান্তিপূর্ণভাবে শেষ, হাজরো ভক্তের উপস্থিতি

আপডেট সময় : ০৮:৪৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬