চট্টগ্রাম ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বগুড়ার ধুনটে একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় আতঙ্কে ও দুর্ভোগে পড়েছে মহল্লাবাসী

ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুদ্দীন আল আজাদ |
বগুরা বিশেষ প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর বড়বাড়ি মহল্লায় চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৩০টি পরিবার চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন বছর আগে মহল্লাবাসী নিজেদের অর্থায়নে একটি পুকুরের বালু ভরাট করে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রাস্তাটি ব্যবহার করে আসছিলেন।

কিন্তু গত ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে হেউটনগর কোদলাপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে রঞ্জু মিয়া (৪৫), মঞ্জু মিয়া (৪০), মঞ্জুর স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও মৃত আফজাল প্রামাণিকের ছেলে স্বপনের নেতৃত্বে রাস্তাটি মাটি কেটে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মহল্লাবাসী আজিজার রহমান, আফিজার রহমান, মোখলেছুর রহমান, শাহিদুল ইসলাম, মিলন মিয়া, আবদুল ওহেদ, আলম মিয়া, শাহিন আলম, তবিবুর রহমান ও রায়হান আলীসহ একাধিক ব্যক্তি জানাতে গেলে অভিযুক্তরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, কেউ রাস্তা পুনরায় ভরাট করতে এগিয়ে এলে তাদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। এতে মহল্লাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর আশঙ্কা, অভিযুক্তদের দ্বারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায় সংবাদপত্রের মাধ্যমে তারা চলাচলের একমাত্র রাস্তাটি পুনরায় ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার ধুনটে একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় আতঙ্কে ও দুর্ভোগে পড়েছে মহল্লাবাসী

ধুনটে চলাচলের একমাত্র রাস্তা মাটি কেটে বন্ধ, চরম দুর্ভোগে ৩০টি পরিবার

আপডেট সময় : ০৩:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬