চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাদুরো আটক হওয়ার পর তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ববাজারে জ্বালানি বিক্রি শুরু ওয়াশিংটনের

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র, প্রথম চালানেই আয় ৫০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৪:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফায় প্রায় ৫০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশিত হয়। এর আগে চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে তাঁরা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জানুয়ারি ঘোষণা দেন যে, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল আনা হচ্ছে। সেই চালানের একটি বড় অংশ বিক্রি করেই এই বিপুল অঙ্কের রাজস্ব অর্জন করেছে ওয়াশিংটন।

ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ভেনেজুয়েলার তেল খাতকে মার্কিন নিয়ন্ত্রণে রেখে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। তবে বিশ্লেষকদের মতে, এই তেল সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, মালিকানা অধিকার ও বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সম্প্রতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি ভেনেজুয়েলার জ্বালানি খাতে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসার আশাবাদ ব্যক্ত করেন। তবে বর্তমান রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তার কারণে মার্কিন কোম্পানিগুলো এখনই বিনিয়োগে আগ্রহী নয় বলে জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতধারী দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলায় প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে বলে জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। যদিও দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার ফলে দেশটির দৈনিক উৎপাদন কমে মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদুরো আটক হওয়ার পর তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ববাজারে জ্বালানি বিক্রি শুরু ওয়াশিংটনের

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র, প্রথম চালানেই আয় ৫০ কোটি ডলার

আপডেট সময় : ০৪:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬