চট্টগ্রাম ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা, বন্ধ যান চলাচল

ফার্মগেটে আবারও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ফার্মগেট এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ফার্মগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেটে নামা যানবাহন এবং ফার্মগেট থেকে খামারবাড়ির দিকে যাতায়াতকারী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’—এমন নানা স্লোগান দেন।

এর আগে গত ৪ জানুয়ারি একই দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করেন। সেদিন পুলিশের মধ্যস্থতায় ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় পুনরায় সড়ক অবরোধে নামেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তিনি মারা যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দফায় দফায় আলোচনা চললেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা, বন্ধ যান চলাচল

ফার্মগেটে আবারও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ

আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬