চট্টগ্রাম ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নওগাঁ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির ধারাবাহিক সাফল্য

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে নওগাঁ সীমান্ত থেকে ১০০ পিস মাদকদ্রব্য উদ্ধার

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তৎপরতা আরও জোরদার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে একটি বিশেষ অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পত্নীতলা উপজেলার লকমা গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালান, মানব পাচারসহ আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির ধারাবাহিক সাফল্য

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে নওগাঁ সীমান্ত থেকে ১০০ পিস মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬