চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পরীক্ষার ফল ঘোষণার আগমুহূর্তে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ছাত্রীকে স্কুল সেরা করার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ

যশোরের মণিরামপুরে মেধা তালিকায় ভয়াবহ কারচুপি: প্রধান শিক্ষক ও বহিরাগত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর রোল পরিবর্তনের অভিযোগ

এস এম মামুন | যশোর
  • আপডেট সময় : ০৮:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মণিরামপুর উপজেলার মধুপুর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ও মেধা তালিকা পরিবর্তনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন হোসেন এবং এক বহিরাগত শিক্ষক মোঃ মোস্তাক হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মেধাক্রম পরিবর্তনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বার্ষিক পরীক্ষায় স্পষ্ট ব্যবধানে প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থী ইতু পাল। কিন্তু ফল প্রকাশের আগমুহূর্তে কৌশলে তাকে মেধা তালিকা থেকে সরিয়ে দিয়ে দ্বিতীয় স্থান অধিকারী ছাত্রী সাইমা ইসলামকে ১ নম্বর রোল দিয়ে স্কুল সেরা ঘোষণা করা হয়।
সূত্র জানায়, ফলাফল চূড়ান্ত হওয়ার পরও প্রধান শিক্ষক পাশের জয়পুর মাদ্রাসার শিক্ষক মোঃ মোস্তাক হোসেনকে ডেকে এনে গোপনে সাইমা ইসলামের উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করান। এতে নম্বর বাড়িয়ে তাকে ইতু পালের উপরে দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
ইতু পালের অভিভাবকরা বলেন,
“আমার সন্তান নিজের মেধা ও পরিশ্রমে প্রথম হয়েছিল। যদি শিক্ষকরা স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে মেধা পরিবর্তন করেন, তাহলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে।”
স্থানীয় সচেতন মহল এই ঘটনাকে চরম অনৈতিক ও শিক্ষা ব্যবস্থার জন্য ভয়ংকর নজির হিসেবে আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও ইতু পালের প্রকৃত মেধাক্রম পুনর্বহালসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে অভিযোগ উঠেছে, এমপিওভুক্ত শিক্ষক মোঃ মোস্তাক হোসেন নিজ বাড়িতে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করছেন এবং বিভিন্ন বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মোহসীন হোসেন অভিযোগ অস্বীকার করলেও অন্য প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিষয়ে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরীক্ষার ফল ঘোষণার আগমুহূর্তে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ছাত্রীকে স্কুল সেরা করার অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ

যশোরের মণিরামপুরে মেধা তালিকায় ভয়াবহ কারচুপি: প্রধান শিক্ষক ও বহিরাগত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর রোল পরিবর্তনের অভিযোগ

আপডেট সময় : ০৮:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬