চট্টগ্রাম ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পর চট্টগ্রাম নগরী থেকে অভিযুক্ত সিজানকে গ্রেপ্তার

পটিয়ায় তরুণী অপহরণ চেষ্টার মামলার পলাতক আসামি গ্রেপ্তার,র‍্যাব-৭ এর অভিযান

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |  পটিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং, উত্যক্ত ও অপহরণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তারকৃত আসামির নাম শওকত হোসেন সিজান (২০)।
পটিয়া থানা সূত্রে জানা যায়, সিজান দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই তরুণীকে উত্যক্ত, ইভটিজিং এবং অপহরণের হুমকি দিয়ে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে প্রথমে ভুক্তভোগীর পরিবার পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে উত্যক্ত বন্ধ না হওয়ায় গত ১০ আগস্ট ২০২৪ সালে সিজানকে আসামি করে পটিয়া থানায় ইভটিজিং ও অপহরণ চেষ্টার মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি সিজান পলাতক ছিলেন।

মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হলে, র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১০ জানুয়ারি (শনিবার) চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

দীর্ঘ প্রায় পাঁচ মাস পর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।ভুক্তভোগী তরুণীর পরিবার দাবি করেন, সিজান একটি কিশোর গ্যাংয়ের সদস্য এবং তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, অপহরণ চেষ্টার মামলার আসামি সিজানকে র‍্যাব-৭ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ১১ জানুয়ারি (রোববার) আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সিজান পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফি বাড়ির নাছির উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পর চট্টগ্রাম নগরী থেকে অভিযুক্ত সিজানকে গ্রেপ্তার

পটিয়ায় তরুণী অপহরণ চেষ্টার মামলার পলাতক আসামি গ্রেপ্তার,র‍্যাব-৭ এর অভিযান

আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬