চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুমিল্লায় টিভি সাংবাদিকদের সংগঠনের নেতৃত্বে আবারও হুমায়ুন কবির রনি

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি গঠন, সভাপতি রনি ও সম্পাদক নাসির

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৭) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এ সময় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। সভায় সংগঠনের উপদেষ্টা, এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেন, যা পরে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।
এছাড়া এখন টিভির মাসুদ আলমকে অর্থ সম্পাদক, নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিনকে দপ্তর সম্পাদক এবং এশিয়ান টিভির রেজাউল করিম রাসেলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।
সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।
এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লায় টিভি সাংবাদিকদের সংগঠনের নেতৃত্বে আবারও হুমায়ুন কবির রনি

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি গঠন, সভাপতি রনি ও সম্পাদক নাসির

আপডেট সময় : ০৮:৫৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬