চট্টগ্রাম ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুর্নীতির অভিযোগ থাকা চিকিৎসকের পদায়ন বাতিলের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মসূচি

শিবচরে বিতর্কিত চিকিৎসকের পদায়নের বিরুদ্ধে সাধারণ জনগণের মানববন্ধন

গোলাম মওলা
  • আপডেট সময় : ০৭:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মওলা | মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক চিকিৎসককে পদায়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিবচরের সর্বস্তরের সাধারণ জনগণ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের হাতে শিবচরের মতো গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পণ করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে একাধিক প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তারা দাবি করেন।

মানববন্ধনে আরও বলা হয়, চলমান নির্বাচনকালীন সময়ে সরকারি চিকিৎসক বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন থাকলেও সেই বিধান উপেক্ষা করে গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ আদায় করা হয়েছে—যা সম্পূর্ণভাবে নিয়মবহির্ভূত।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাত একটি অত্যন্ত সংবেদনশীল ও জনসেবামূলক ক্ষেত্র। এখানে সামান্য অনিয়মও সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

তাই যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের শিবচরে পদায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিতর্কিত এ পদায়ন বাতিল করে সৎ ও যোগ্য চিকিৎসক নিয়োগ না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন কর্মসূচিটি শিবচর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্নীতির অভিযোগ থাকা চিকিৎসকের পদায়ন বাতিলের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মসূচি

শিবচরে বিতর্কিত চিকিৎসকের পদায়নের বিরুদ্ধে সাধারণ জনগণের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬