চট্টগ্রাম ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তারেক রহমানের অনুরোধে ধানের শীষের পক্ষে মাঠে থাকার সিদ্ধান্ত

দলের সিদ্ধান্ত মেনে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা মিজান চৌধুরী

ফজল উদ্দিন | ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ (২০২৮) এ বিএনপির দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মিজানুর রহমান চৌধুরী মিজান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। দীর্ঘ মনোনয়ন প্রক্রিয়া শেষে দলীয় চূড়ান্ত মনোনয়ন লাভ করেন কলিম উদ্দিন আহমদ মিলন।
মনোনয়ন ঘোষণার পর মিজান চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। গত ২৯ ডিসেম্বর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে নির্বাচন কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা প্রচারণা শুরু হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২০ জানুয়ারির আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মিজান চৌধুরী।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান চৌধুরী বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা ও দলের ঐক্য অক্ষুণ্ন রাখতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি আনুগত্য ও গণতান্ত্রিক শৃঙ্খলার স্বার্থেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান।
তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপজেলা বিএনপির একাধিক নেতা। এ বিষয়ে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, মিজান চৌধুরী দলের পরীক্ষিত নেতা ও আমার ভাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তারেক রহমানের অনুরোধে ধানের শীষের পক্ষে মাঠে থাকার সিদ্ধান্ত

দলের সিদ্ধান্ত মেনে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা মিজান চৌধুরী

আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬