চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রশ্নপত্র দেওয়ার প্রলোভনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প আদায়ের অভিযোগ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, রাজশাহীতে গ্রেফতার ৬

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক দুটি দল নগরীর উপশহর ও মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের মো. আল মামুন (৪২), একই গ্রামের আনজুয়ারা খাতুন (২৫), নওগাঁর মান্দা উপজেলার দাওই গ্রামের রায়হান কবির (৩০), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের নয়ন আলী (২৭), নওগাঁ সদরের চক সুখদা গ্রামের জুলফিকার আলী (৪০) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মাহবুব আলম (৪৬)।
শুক্রবার বিকেলে আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দেন। তারা প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ফাঁকা চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প এবং প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেন।
পুলিশ অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, ২১টি স্ট্যাম্প এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও কয়েকজন আসামি রয়েছে, যাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গ্রেফতার আসামিদের মধ্যে রায়হান কবির অসুস্থ থাকায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রশ্নপত্র দেওয়ার প্রলোভনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্প আদায়ের অভিযোগ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণা, রাজশাহীতে গ্রেফতার ৬

আপডেট সময় : ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬