চট্টগ্রাম ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতনী ধর্মসভা, গীতা যজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মাধ্যমে ৪২তম তিরোধন দিবস উদযাপন।

শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূতজীর ৪২তম তিরোধন দিবস: বোয়ালখালীতে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব ও তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | চট্টগ্রাম প্রতিনিধিঃ
শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূতজীর ৪২তম তিরোধন দিবস উপলক্ষে বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরী বাদুরতলায় নাথপাড়া স্বামীজীর আশ্রম প্রাঙ্গণে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব শুরু হয়েছে।

এ উপলক্ষে সনাতনী ধর্মসভা, শ্রীমদ্ভগবদগীতা যজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ডা. মৃণাল কান্তি শীল। অনুষ্ঠানের সভাপতি ছিলেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কিশোর ভঞ্জ টিটুল, যেখানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি রুপন ধর, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এসএম আলতাফ হোসেন ও সাবেক সভাপতি এমএ মঞ্জু।

তিন দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানে অন্তর্ভুক্ত রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, গুরুপূজা, সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সনাতনী ধর্মীয় আলোচনা সভা, মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতাঞ্জলী, পুরস্কার বিতরণ, জাগরণ কীর্তন এবং শ্রীশ্রী চণ্ডী পাঠ। পাশাপাশি বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, শান্তির বাণী প্রদান এবং মহানাম যজ্ঞের শুভারম্ভ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে রাজভোগ নিবেদন, ভোগরতি আরতি কীর্তন, গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শন, অন্নপ্রসাদ আস্বাদন, মহানাম যজ্ঞের পূর্ণাহুতি এবং নগর কীর্তন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত নর-নারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয়েছে এক পবিত্র ধর্মীয় মিলনমেলায়। অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কিশোর ভঞ্জ টিটুল, কার্যকরী সভাপতি রুবেল দেবনাথ, অর্থ সম্পাদক কাঞ্চন দেবনাথ এবং অন্যান্য সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের বোয়ালখালীতে সনাতনী ধর্মসভা, গীতা যজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মাধ্যমে ৪২তম তিরোধন দিবস উদযাপন।

শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূতজীর ৪২তম তিরোধন দিবস: বোয়ালখালীতে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব ও তারকব্রহ্ম মহানামযজ্ঞ শুরু

আপডেট সময় : ০৫:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬