চট্টগ্রাম ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

খলিশাকোঠাল সীমান্তে বিএসএফের রাতের সড়ক নির্মাণে বিজিবির বাধা, আধাঘণ্টার পতাকা বৈঠক

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন সড়ক নির্মাণ শুরু করলে তা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।
প্রায় আধাঘণ্টাব্যাপী এই বৈঠকে উভয় পক্ষের ছয়জন করে মোট ১২ জন সদস্য অংশগ্রহণ করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কুর্শাহাট-টু-দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। সীমান্তঘেঁষা এই সড়কটি বিভিন্ন স্থানে বাংলাদেশের সীমান্ত থেকে ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত।
স্থানীয়দের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে ওই পুরাতন সড়কের পূর্ব পাশে বিএসএফের উপস্থিতিতে রাতের আঁধারে নতুন একটি পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় পৌনে এক কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। বিজিবি একাধিকবার বাধা দিলেও কাজ বন্ধ হয়নি।
খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান জানান, বিএসএফ সদস্যরা রাতে কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিজিবির অনুরোধ উপেক্ষা করা হচ্ছে।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বিকাল সোয়া ৩টার দিকে মুঠোফোনে বলেন, “বিএসএফের সড়ক নির্মাণ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। আমরা সীমান্তে টহল জোরদার করেছি। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা কিছু নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছে।”
বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির কড়া নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খলিশাকোঠাল সীমান্তে বিএসএফের রাতের সড়ক নির্মাণে বিজিবির বাধা, আধাঘণ্টার পতাকা বৈঠক

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আপডেট সময় : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬