চট্টগ্রাম ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

শহীদ ওসমান হাদির বিচার দাবি ও আদর্শ ছড়িয়ে দিতে তরুণদের ব্যতিক্রমধর্মী গ্রাফিতি কর্মসূচি

ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদির বিচার দাবি ও স্মরণে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন

মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজুল ইসলাম | কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদির বিচার দাবি ও স্মরণে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৬) দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা প্রশাসন চত্বর, ভূরুঙ্গামারী সরকারি কলেজের দেয়াল এবং আন্ধারিঝাড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মনোমুগ্ধকর গ্রাফিতি অঙ্কন করা হয়। তরুণ শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে শহীদ ওসমান হাদির সাহস, দৃঢ়তা ও দেশপ্রেমের প্রতীকী চিত্র।

মুভমেন্ট ফর পাংচুয়ালিটি-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়ন করে আলোরদিশারী আন্ধারীঝাড় এবং মোটিভেট ভূরুঙ্গামারী। কর্মসূচির আহ্বায়ক ছিলেন আলোরদিশারী আন্ধারীঝাড়-এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মুবিন।

গ্রাফিতি অঙ্কনে মোটিভেট ভূরুঙ্গামারী ও আলোরদিশারী আন্ধারীঝাড়-এর তরুণ প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে আশরাফুল, মিথুন, জয়, নিরব, খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই গ্রাফিতি কেবল একটি শিল্পকর্ম নয়; এটি শহীদ ওসমান হাদির বিচার দাবি, আত্মত্যাগের স্মরণ এবং সমাজে দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

জনসমাগমপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কনের ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারছে। স্থানীয় শিক্ষার্থী ও পথচারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি আরও বিস্তৃত করার দাবি জানান।
সংশ্লিষ্ট সংগঠনগুলো জানায়, ভূরুঙ্গামারীতে সামাজিক সচেতনতা ও দেশপ্রেমবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহীদ ওসমান হাদির বিচার দাবি ও আদর্শ ছড়িয়ে দিতে তরুণদের ব্যতিক্রমধর্মী গ্রাফিতি কর্মসূচি

ভূরুঙ্গামারীতে শহীদ ওসমান হাদির বিচার দাবি ও স্মরণে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন

আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬