নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা প্রদান
আশাশুনি থানা পরিদর্শন করলেন সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল
- আপডেট সময় : ১১:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান | আশাশুনি,সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) আশাশুনি থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় তিনি আশাশুনি থানা পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্স এবং গ্রাম পুলিশের সদস্যদের সাথে মতবিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতামত বিনিময় করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম এবং ডিআইও-১ এস.এম. আব্দুল আলীম।




















