যাত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতি
কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- আপডেট সময় : ১০:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান | কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) যাত্রাপুর ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রহিমুদ্দিন হায়দার রিপন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে বিদেশে চলে যাননি। তাঁর নেতৃত্ব ও ত্যাগ এ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি পরিবারসহ সারাদেশের মানুষ আজ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এটাই আমাদের সবার কামনা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















