চট্টগ্রাম ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সমাজসেবার গুরুত্ব তুলে ধরা হয়

গোলাপগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬

কামাল খান
  • আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | ঢাকা প্রতিনিধি:

গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে সমাজসেবা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা।

উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, সমাজসেবা একটি মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সমাজসেবার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনাথ ও অসহায় মানুষের জন্য নানামুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সফল করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, সমাজকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তাহলেই একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরমান ভূঁইয়া, ফিল্ড সুপার মোঃ আবুল কালাম, লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড-এর প্রধান শিক্ষক মোঃ শামীম আহমদ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং সেবাগ্রহীতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সমাজসেবার গুরুত্ব তুলে ধরা হয়

গোলাপগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৬

আপডেট সময় : ১০:৫৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬