চট্টগ্রাম ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভোররাতে মাইক্রোবাসে এসে নৈশ প্রহরীকে বেঁধে দ্রুত সময়ের মধ্যে লুটপাট

পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩৫ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল দোকানের তালা ও সিন্দুক ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে শনিবার (৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে পাঁচবিবি বাজারের স্টেশন রোড এলাকায় অবস্থিত মন্ডল জুয়েলার্সে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি মাইক্রোবাসযোগে সংঘবদ্ধ ডাকাত দল দোকানের সামনে এসে অবস্থান নেয়। পরে তারা বাজারের দায়িত্বে থাকা নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে। মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই তারা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে সিন্দুক ভেঙে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মন্ডল জুয়েলার্সের মালিক নুর ইসলাম জানান, দোকানের সিন্দুকে রাখা বিভিন্ন ডিজাইনের প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা ডাকাতরা নিয়ে গেছে। এতে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোররাতে মাইক্রোবাসে এসে নৈশ প্রহরীকে বেঁধে দ্রুত সময়ের মধ্যে লুটপাট

পাঁচবিবিতে নৈশ প্রহরীকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৩৫ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা

আপডেট সময় : ০১:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬