চট্টগ্রাম ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

যশোরের মনিরুজ্জামান তুহিন বেগম খালেদা জিয়ার জানাযায় শরীক হওয়ার পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ

যশোরের মনিরুজ্জামান তুহিন খালেদা জিয়ার জানাযার পর ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ

এস এম মামুন
  • আপডেট সময় : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মামুন | যশোর প্রতিনিধি:

ত্রিশ বছর বয়সী মনিরুজ্জামান তুহিন গত ৩০শে ডিসেম্বর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাযার নামাজে অংশ নিতে বন্ধুদের সঙ্গে ঢাকায় গিয়েছিলেন। বিশ্বের ইতিহাসের সাক্ষী হতে গিয়ে প্রিয় নেত্রীর জানাযায় শরীক হওয়া তুহিন নিজেই আর বাড়ি ফেরেননি।
৩১শে ডিসেম্বর জনসমুদ্রের মতো জানাযাস্থলে মানুষের ভীড়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২রা জানুয়ারি) ভোরবেলা স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন, জানায় তার পরিবার।
মনিরুজ্জামান তুহিন মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের বড় ছেলে এবং যশোর শহরের একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন।
পরিবার ও বন্ধুদের তথ্যানুযায়ী, ২৯শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তুহিন পরদিন ৩০শে ডিসেম্বর দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে জানাযায় অংশ নিতে ঢাকায় রওনা হন। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর তিনি যশোরে ট্রাভেল এজেন্সি খোলেন। তার পরিবার, বন্ধু ও বিএনপি দলের তথ্য অনুযায়ী তুহিন ছাত্রদলের কর্মী ছিলেন।
জানাযা শেষে ঢাকায় মানুষের ভীড়ে অসুস্থ হয়ে পড়লে বন্ধুদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২রা জানুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে তার গ্রামের বাড়ি মণিরামপুর লাউড়ী রামনগরে গেলে দেখা যায় তুহিনের পরিবারের আহাজারি এবং ছোট ভাই মাহফুজ ও মাহিতের আর্তনাদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের আইনি প্রক্রিয়া চলছিল। বাড়িতে অকালে মৃত্যুর শোকের মধ্যে প্রাথমিক দাফন-কাফনের প্রস্তুতি চলমান ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোরের মনিরুজ্জামান তুহিন বেগম খালেদা জিয়ার জানাযায় শরীক হওয়ার পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ

যশোরের মনিরুজ্জামান তুহিন খালেদা জিয়ার জানাযার পর ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ

আপডেট সময় : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬