নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উদ্বোধন করলেন শহিদ ওসমান হাদির নামে লঞ্চঘাটের নামকরণ
ঝালকাঠি নলছিটি লঞ্চঘাটের নামকরণ ‘শহিদ শরীফ ওসমান বিন হাদি’-এর নামে
- আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

মাহবুব হাসান | স্টাফ রিপোর্টার ঝালকাঠি:
ঝালকাঠি জেলার নলছিটি লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে শহিদ শরীফ ওসমান বিন হাদির নামে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ঘাটের নতুন নাম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদিসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং ইউএনও মো. জোবায়ের হাবিব ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, শহিদ ওসমান হাদির জন্মস্থান ও শৈশবের স্মৃতিবিজড়িত নলছিটি লঞ্চঘাট তার জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সেই কারণে ঘাটের নাম পরিবর্তন করে তার নামে রাখা হয়েছে। তিনি আরও বলেন, শহিদ হাদি শুধু দেশের নয়, দেশের বাইরে তার নাম ছড়িয়ে গেছে এবং এই নাম যুগে যুগে অক্ষুন্ন থাকবে।
স্থানীয়রা জানান, নলছিটি লঞ্চঘাট শহিদ হাদির শৈশবের স্মৃতিবিজড়িত এলাকা। তার নামে লঞ্চঘাটের নামকরণ স্থানীয়দের জন্য গর্বের বিষয়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর শহিদ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে দেশে আনা হয়ে লক্ষ জনতার উপস্থিতিতে জানাজা শেষে ঢাকার কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।





















