চট্টগ্রাম ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ

রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করায় তীব্র প্রতিক্রিয়া

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করার অনিহা ও অবমাননার অভিযোগ

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী | নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন না করার অনিহা ও অবমাননার অভিযোগ উঠেছে।

সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। পাশাপাশি বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক।

সরেজমিনে দেখা গেছে, ৩১ ডিসেম্বর বেলা ১১টার দিকে হরিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)-এর বিধি ৩ অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তা সত্ত্বেও রাষ্ট্রীয় শোক দিবসে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করায় বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা বলেন, “রাষ্ট্রীয় শোক দিবসে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।”

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিটি উপজেলার সকল দপ্তরকে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এ নির্দেশনা পালন করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করায় তীব্র প্রতিক্রিয়া

হরিরামপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা উত্তোলন না করার অনিহা ও অবমাননার অভিযোগ

আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫