চট্টগ্রাম ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ছাতক ও দোয়ারাবাজারে পৃথকভাবে মনোনয়ন দাখিল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপি প্রার্থীর

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল

ফজল উদ্দিন
  • আপডেট সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকমার নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। পরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুপ রতন সিংহের কাছেও পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেনসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলিম উদ্দিন মিলন বলেন, “আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা—সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি আরও বলেন, “জনগণ যদি ধানের শীষের পক্ষে রায় দেয়, তবে শুধু আমি নই—বিজয়ী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলিম উদ্দিন মিলনের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাতক ও দোয়ারাবাজারে পৃথকভাবে মনোনয়ন দাখিল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপি প্রার্থীর

সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী কলিম উদ্দিন মিলনের মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫