চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে শেষ দিনে জমা পড়ল ৩০টি মনোনয়নপত্র

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ মশিউর রহমান বিপুল
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মশিউর রহমান বিপুল | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিনে জেলার চারটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মোট ৩০টি মনোনয়নপত্র জমা পড়ে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোর সামনে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ নাগরিক পার্টির প্রার্থী ড. আতীক মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুর বখত, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের পক্ষে আলহাজ্ব আবু সুফিয়ান এবং নাগরিক ঐক্যের প্রার্থী মেজর আব্দুস সালামসহ অন্যান্য প্রার্থীরা।
এদিকে মনোনয়নপত্র দাখিলের আগেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় জনসংযোগ ও আগাম প্রচারণা শুরু করেছেন। উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। সব প্রার্থীই তুলনামূলক শক্তিশালী হওয়ায় ভোটের মাঠে কে এগিয়ে থাকবে—তা নিয়ে চলছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই নির্বাচনী মাঠের স্পষ্ট চিত্র ফুটে উঠবে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলায় মোট ৩৮টি মনোনয়নপত্র উত্তোলন করা হলেও এর মধ্যে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রামে এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং কোনো ধরনের সহিংসতার তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামে শেষ দিনে জমা পড়ল ৩০টি মনোনয়নপত্র

কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫