চট্টগ্রাম ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু, এলাকায় শোকের মাতম

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) ইন্তেকাল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে নিজ বাসভবনে ফেরার পথে মোটরসাইকেলযোগে যাত্রাকালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মাহিম। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্র আরও জানায়,গত ১৩ ডিসেম্বর মাহিম যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন। উমরাহ শেষে ১৮ ডিসেম্বর দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। অল্প সময়ের মধ্যেই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়।
মৃত মাহিম ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদের গাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, মিশুক ও প্রাণবন্ত একজন মানুষ। প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল বলে জানান স্বজনরা।
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অসংখ্য মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। একজন সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী যুবকের মৃত্যু, এলাকায় শোকের মাতম

আপডেট সময় : ০৯:৫৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫