চট্টগ্রাম ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তাফসীরুল কোরআন মাহফিলে সমাজ সংস্কারের আহ্বান, হাজারো মানুষের উপস্থিতি

পটিয়ায় যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, যৌতুকবিহীন ৩ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৮:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু | পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় যৌতুক ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে যৌতুকবিহীনভাবে তিন জোড়া দম্পতির বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়েছে।

আনজুমানে রজভীয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ও পটিয়া উপজেলা পূর্ব পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাসমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পীরে তরিকত আল্লামা আবুল কাসেম নুরী (ম,জি,আ,)। তিনি বলেন, “যৌতুক ও মাদক সমাজের নষ্ট কীট। এর কারণে শত শত পরিবার ধ্বংসের পথে যাচ্ছে। এই ধ্বংস থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী সংসার জীবন গড়ে তুলতে হবে এবং যৌতুক ও মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে।”
আনজুমানে রজভীয়া নুরিয়া কমিটির মহাসচিব ও চেয়ারম্যান আবদুর রশীদ দৌলতির সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আবুল বশর সিআইপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পীরে তরিকত শাহসুফি সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু এবং মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক কাউছার হামিদ।
মহাসমাবেশে যৌতুকবিহীনভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিন জোড়া দম্পতি। তারা হলেন— হাফেজ মোহাম্মদ লোকমান ও সাদিয়া আক্তার, আরিফুর রহমান ও ইমা আক্তার এবং ইয়াছিন আরফাত আসিফ ও রেশমি আক্তার। এই গণবিয়েতে হাজারো মানুষ উপস্থিত থেকে আয়োজকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠানে তাফসির পেশ করেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী ও মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। এছাড়াও শাহসুফী সৈয়দ মামুন রশিদ শাহ আমেরী, সৈয়দ সোলাইমান রজভী, ফখরুদ্দিন আল কাদেরীসহ বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম মহাসমাবেশে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তাফসীরুল কোরআন মাহফিলে সমাজ সংস্কারের আহ্বান, হাজারো মানুষের উপস্থিতি

পটিয়ায় যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ, যৌতুকবিহীন ৩ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫