চট্টগ্রাম ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাবেক ছাত্র শিবির নেতা আটক

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ সাবেক ছাত্র শিবির নেতা আটক

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্র শিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি।
শনিবার, ২৭ ডিসেম্বর সকালে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। ভোরে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টইল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালানো হয়। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা দুজন পালিয়ে যায়। আতিকের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পাটগ্রাম পৌর শাখা জামায়াত আমির সোহেল রানা জানান, আতিক হাসান একসময় ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্র শিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, আতিক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় দেওয়া হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাবেক ছাত্র শিবির নেতা আটক

লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ সাবেক ছাত্র শিবির নেতা আটক

আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫