চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মিথ্যা নাশকতার মামলায় আইন বিভাগের শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর অভিযোগ

মিথ্যা মামলায় শিক্ষার্থী নাজমুল হাসান গ্রেপ্তার: তীব্র নিন্দা ও প্রতিবাদ ইনসানিয়াত বিপ্লবের

মহিউদ্দিন
  • আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নাজমুল হাসান নামে এক নিরপরাধ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবতার রাজনীতির দল ইনসানিয়াত বিপ্লব।
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীর প্রবাসী জালাল মিয়ার ছেলে এবং কুমিল্লা সিসিএন ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। দলটির পক্ষ থেকে জানানো হয়, নাজমুল হাসান কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত নন। বরং তিনি ২০১৬ সাল থেকে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের একজন সক্রিয় সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সাহসী অংশগ্রহণকারী।
গত ১৩ ডিসেম্বর দেবিদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী নাজমুল হাসানকে তার বাবার মুদিখানার দোকান থেকে আটক করেন। পরদিন তাকে একটি নাশকতার মামলায় কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইনসানিয়াত বিপ্লবের দাবি, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার প্রতিশোধমূলক পদক্ষেপ।
দলটির নেতারা বলেন, একজন নিরপরাধ শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো রাষ্ট্রের আইনশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের জন্য মারাত্মক হুমকি। এই ধরনের কর্মকাণ্ড ছাত্রসমাজকে ভয় দেখানোর অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
ইনসানিয়াত বিপ্লব অবিলম্বে নাজমুল হাসানের নিঃশর্ত মুক্তি, তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত এই অন্যায়ের প্রতিকার না হলে সারাদেশব্যাপী শান্তিপূর্ণ কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মিথ্যা নাশকতার মামলায় আইন বিভাগের শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর অভিযোগ

মিথ্যা মামলায় শিক্ষার্থী নাজমুল হাসান গ্রেপ্তার: তীব্র নিন্দা ও প্রতিবাদ ইনসানিয়াত বিপ্লবের

আপডেট সময় : ০৬:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫