চট্টগ্রাম ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিসিটিভি ফুটেজে ফাঁসানোর অভিযোগ, নিরীহ সিএনজি চালকের মুক্তি ও জড়িতদের শাস্তির দাবি

কক্সবাজারে ২ লাখ টাকার বিনিময়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তুমুল বিতর্ক

বিভাগীয় প্রতিনিধি,কক্সবাজার
  • আপডেট সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিভাগীয় প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও থানায় একটি অস্ত্র মামলা ঘিরে পুলিশের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দুই লাখ টাকার বিনিময়ে এক নিরীহ সিএনজি চালককে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সূত্র জানায়, গত ১৩ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগড়–বাইশারী সড়কের মাথা থেকে পাবলিক ছদ্মবেশে এক পুলিশ সদস্য সিএনজি ভাড়া নেন। কিছুদূর যাওয়ার পর পানির অজুহাতে গাড়ি থামিয়ে চালক জাফর আলমকে দোকানে পাঠানো হয়। ওই সুযোগে সিএনজির পেছনে অস্ত্র রেখে দেন ওই পুলিশ সদস্য।

পরে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশের একটি দল এসে জাফর আলমকে আটক করে সিএনজির ভেতর রাখা অস্ত্র উদ্ধার দেখিয়ে জোরপূর্বক তার হাতে তুলে দিয়ে ছবি তোলে।
এই ঘটনাটি ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকার আনু মিয়া ফিলিং স্টেশনের সামনে ঘটে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউল আলম, ওসির গানম্যান কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনির এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ ও ভুক্তভোগীর পরিবারের বক্তব্যে বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র বলেই প্রতীয়মান হয়েছে। ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ভিলিজারপাড়া এলাকায় জাফর আলমের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি একজন ভাড়াটিয়া সিএনজি চালক এবং এলাকায় সৎ ও নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত।

জাফর আলমের স্ত্রী রাবেয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েদের ইভটিজিংয়ের ঘটনায় স্থানীয় বখাটে যুবকদের বিরুদ্ধে মামলা করায় প্রতিশোধ হিসেবে তার স্বামীকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। তিনি অভিযোগ করেন, দুই লাখ টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে যোগসাজশে এই ঘটনা ঘটানো হয়।
ভুক্তভোগীর মেয়ে লীজা মনি জানায়,দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হওয়ার কারণে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মামলার পর থেকেই বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউল আলম প্রকাশ্যে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তবে মামলার এজাহার ও বক্তব্যে অসংগতি দেখা গেছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, “এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিসিটিভি ফুটেজে ফাঁসানোর অভিযোগ, নিরীহ সিএনজি চালকের মুক্তি ও জড়িতদের শাস্তির দাবি

কক্সবাজারে ২ লাখ টাকার বিনিময়ে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে তুমুল বিতর্ক

আপডেট সময় : ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫