চট্টগ্রাম ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আতাউল করিম হাতীবান্ধায় নবম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা

পর্যটকের নিরাপত্তা ও প্রশাসনিক বিবেচনায় কক্সবাজারেই থাকছেন ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তা

পর্যটকের চাপ বিবেচনায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলি আদেশ স্থগিত

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন
  • আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার এখন পর্যটকের পদচারণায় মুখর। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা, আগামী সপ্তাহে কয়েক লক্ষ পর্যটক কক্সবাজারে আসতে পারেন। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলি আদেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের বদলি আদেশ স্থগিত থাকবে এবং অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বর্তমান কর্মস্থল কক্সবাজারেই দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ অক্টোবর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ নিজেই পুলিশ হেডকোয়ার্টারে বদলির জন্য আবেদন করেছিলেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করে বদলির আদেশ জারি করা হয়। জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছিল।
তবে প্রশাসনিক ও জননিরাপত্তার বিষয় বিবেচনায় সেই বদলি আদেশ স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিগগিরই তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।
পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বদলি আদেশ থাকলেও ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম থেমে নেই। প্রতিটি জোন পয়েন্টে একাধিক শিফটে দায়িত্ব পালন করে পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো সময় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে পাওয়া যায় বলেও তারা জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি কক্সবাজারের পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
পর্যটন ব্যবসায়ীরা আরও জানান, সৈকতের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় রাতেও ট্যুরিস্ট পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের পাশে ছিল। তার হঠাৎ বদলির খবরে ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে হতাশা দেখা দিলেও বদলি আদেশ স্থগিত হওয়ায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পর্যটকের নিরাপত্তা ও প্রশাসনিক বিবেচনায় কক্সবাজারেই থাকছেন ট্যুরিস্ট পুলিশের শীর্ষ কর্মকর্তা

পর্যটকের চাপ বিবেচনায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলি আদেশ স্থগিত

আপডেট সময় : ০৫:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫