চট্টগ্রাম ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাজ হারিয়ে দুর্ভোগে সীমান্ত এলাকার খেটে খাওয়া মানুষ

লালমনিরহাট সীমান্তে তীব্র শীতের দাপট, বিপর্যস্ত আদিতমারীসহ গ্রামাঞ্চলের জনজীবন

সঞ্জয় কুমার
  • আপডেট সময় : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্জয় কুমার | আদিতমারী,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, চারদিক ঘন কুয়াশায় ঢেকে থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

গত কয়েকদিন ধরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কৃষিকাজ, দিনমজুরি, রিকশা চালানোসহ খেটে খাওয়া মানুষের জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশাচালক ও হতদরিদ্র পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে।
ভেলাবাড়ী, ফলিমারী, মহেশতুলি, শঠিবাড়ী, লোহাকুচি, কৈমারী, দুর্গাপুর ও মোগলহাট ইউনিয়নের গ্রামগঞ্জে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। অনেকেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে কাজে যেতে পারছেন না।
শীতের প্রকোপ বৃদ্ধির ফলে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে বলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে। সীমান্ত এলাকার অনেক হতদরিদ্র মানুষ পুরনো কাপড় ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করছে।

এ অবস্থায় ভুক্তভোগীরা দ্রুত সরকারি উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ জোরদারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, দ্রুত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা না হলে সীমান্ত এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে কাজ হারিয়ে দুর্ভোগে সীমান্ত এলাকার খেটে খাওয়া মানুষ

লালমনিরহাট সীমান্তে তীব্র শীতের দাপট, বিপর্যস্ত আদিতমারীসহ গ্রামাঞ্চলের জনজীবন

আপডেট সময় : ১০:৪৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫