চট্টগ্রাম ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা

জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’-এর ১০ দফা ইশতেহার ঘোষণা, গণতান্ত্রিক সংস্কারে জোর

জবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক সংস্কার, ক্যাম্পাস উন্নয়ন ও শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে নয়টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের জোট ‘মওলানা ভাসানী ব্রিগেড’
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ইভান তাহসীব আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার পাঠ করেন। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা তুলে ধরেন।

ঘোষিত ১০ দফা ইশতেহারে রয়েছে— গণতান্ত্রিক সংস্কার, ক্যাম্পাস ও আবাসন সুবিধা উন্নয়ন, পরিবহন ব্যবস্থা, শিক্ষা ও গবেষণা, নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ, স্বাস্থ্য সুরক্ষা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের চেতনা বাস্তবায়ন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া চর্চা, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা।
সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী ইভান তাহসীব বলেন, “আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম জকসুর জন্য একটি শক্তিশালী ফান্ড গঠন করব। সেই ফান্ড ব্যবহার করে জকসুর কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করা হবে। কিছু বিষয় নীতিগত সংস্কারের মাধ্যমে এবং কিছু বিষয় প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করে আদায় করতে হবে—সেই দায়িত্ব আমরা নেব।”

ইশতেহার ঘোষণার মাধ্যমে জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক চর্চা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানান প্যানেলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা

জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’-এর ১০ দফা ইশতেহার ঘোষণা, গণতান্ত্রিক সংস্কারে জোর

আপডেট সময় : ০৪:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫