চট্টগ্রাম ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় ও সমর্থন নিশ্চিত

কুমিল্লা-৬: বিএনপির প্রার্থী হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি:
“আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ যথাসময়ে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”

তিনি আরও বলেন,
“হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার আশাবাদ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় ও সমর্থন নিশ্চিত

কুমিল্লা-৬: বিএনপির প্রার্থী হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

আপডেট সময় : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫