চট্টগ্রাম ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শীতের আমেজে থিম ওমর প্লাজায় ঐতিহ্য ও আধুনিক পিঠার মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে শীতের ঐতিহ্যবাহী পিঠা মেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মোঃ গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃগোলাম কিবরিয়া |রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে মুখিয়ে ওঠে নগরবাসী। সেই ধারাবাহিকতায় রাজশাহী শহরের থিম ওমর প্লাজায় শুরু হয়েছে শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা মেলা। শীতের আমেজে সাজানো এই মেলায় প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।
থিম ওমর প্লাজার সপ্তম তলায় আয়োজিত এ পিঠা মেলায় ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, দুধ চিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি আধুনিক মিষ্টি পিঠাও স্থান পেয়েছে। প্রতিটি স্টলেই দেখা গেছে ক্রেতাদের আগ্রহ ও ব্যস্ততা।

পিঠার পাশাপাশি মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছে নাচ, গান, লোকনৃত্য, ফ্যাশন শো এবং শিশুদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়াও মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানান, শীতকালীন বিনোদনের পাশাপাশি লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই পিঠা মেলার আয়োজন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং প্রায় ১০ থেকে ১৬ দিনব্যাপী চলবে।

শীতের সন্ধ্যায় পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটানোর জন্য থিম ওমর প্লাজার পিঠা মেলা এখন রাজশাহীবাসীর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শীতের আমেজে থিম ওমর প্লাজায় ঐতিহ্য ও আধুনিক পিঠার মিলনমেলা

রাজশাহীতে শুরু হয়েছে শীতের ঐতিহ্যবাহী পিঠা মেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫