চট্টগ্রাম ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গুলিবর্ষণের ঘটনায় অপরাধী ধরতে সীমান্ত ও শহরে কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতায় ৫৩ বিজিবি, চেকপোস্ট ও টহল জোরদার

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর আওতাধীন শহর ও সীমান্তবর্তী এলাকাজুড়ে টহল তৎপরতা এবং নজরদারি জোরদার করা হয়। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরে ২টি এবং সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও শহর এলাকায় অবস্থিত আরও ২টি স্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম আগের তুলনায় জোরদার করা হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, “এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নির্দেশনায় সব ধরনের কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গুলিবর্ষণের ঘটনায় অপরাধী ধরতে সীমান্ত ও শহরে কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহর এলাকায় সর্বোচ্চ সতর্কতায় ৫৩ বিজিবি, চেকপোস্ট ও টহল জোরদার

আপডেট সময় : ১১:৩৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫