চট্টগ্রাম ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি দখল ও মারধরের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের

জমি সংক্রান্ত বিরোধে পরিবারসহ হামলার অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুন্নাহার ইলা

মো:মোমিন জাদরান
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো:মোমিন জাদরান|রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিবারসহ হামলার শিকার হওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নুরুন্নাহার ইলা নামের এক ভুক্তভোগী নারী।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুন্নাহার ইলা অভিযোগ করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী নুরুজ্জামান ও তার ভায়রা আজাদ আলি পরিকল্পিতভাবে জমি আত্মসাৎ ও দখলের চেষ্টা করছেন।
তিনি জানান, ২০২০ সালে অভিযুক্ত আজাদ আলির কাছ থেকে তিনি ৫ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে প্রতারণার মাধ্যমে অভিযুক্ত আজাদ ওই জমির পুরো অংশ দখলের অপচেষ্টায় লিপ্ত হন। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা জোরপূর্বক জমিতে প্রাচীর নির্মাণের চেষ্টা চালান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ১৩ ডিসেম্বর জমিতে প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে অভিযুক্তরা নুরুন্নাহার ইলা, তার স্বামী ও সন্তানকে বেধড়ক মারধর করেন। এতে তার স্বামী গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নুরুন্নাহার ইলা তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারক আজাদ আলির কাছ থেকে ক্রয়কৃত জমি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি দখল ও মারধরের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগী পরিবারের

জমি সংক্রান্ত বিরোধে পরিবারসহ হামলার অভিযোগ: রাজশাহীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুন্নাহার ইলা

আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫