চট্টগ্রাম ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হাদি হত্যার বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে উত্তাল ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারীতে হাদি হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

মোঃ হাফিজুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ, তোমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে?—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, এনসিপির কুড়িগ্রাম-১ আসনের মনোনীত প্রার্থী ও উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণঅধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক ও আব্দুর রহিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডকে স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীর এই বিক্ষোভ সেই প্রতিবাদেরই অংশ। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাদি হত্যার বিচার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে উত্তাল ভূরুঙ্গামারী

ভূরুঙ্গামারীতে হাদি হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫