চট্টগ্রাম ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিবচর পৌর বাজারে ব্যাপক গণসংযোগ

শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি

গোলাম মওলা, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর পৌরসভার ব্যস্ততম পৌর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বাজারে আগত সাধারণ মানুষ, দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়। হ্যান্ডবিলের মাধ্যমে দলের নীতি, আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে জনগণকে অবহিত করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম তালুকদার। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যা ও মতামত শোনেন এবং আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

কর্মসূচি শেষে তিনি বলেন, শিবচরের জনগণ আমাদের কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সাধারণ মানুষের এই সাড়া আমাদের আগামী দিনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি আরও বলেন, দেশের কল্যাণ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির মূল লক্ষ্য।

বৃহত্তর জাতীয় স্বার্থে প্রয়োজন হলে অভিজ্ঞ নেতৃবৃন্দের মাধ্যমে ঐক্যবদ্ধ জোট গঠনের সিদ্ধান্ত দল মেনে নেবে বলেও তিনি জানান। জোট থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, তাকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজের মনোনয়ন প্রসঙ্গে মাওলানা শাহ আলম তালুকদার বলেন, দল ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পেলে শিবচরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী লড়াইয়ে সফল হতে তিনি দৃঢ় আশাবাদী। এ সময় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিবচর পৌর বাজারে ব্যাপক গণসংযোগ

শিবচরে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫