মহান বিজয় দিবসে আমতলীতে ২০০ অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণ
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে বিজয় দিবসে অসহায়দের মাঝে খাবার বিতরণ
- আপডেট সময় : ১০:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু|
আমতলী,বরগুনা প্রতিনিধি:
মহান বিজয় দিবস শুধু স্বাধীনতার স্মৃতিই নয়,মানবিকতা ও সহমর্মিতার চেতনাকে জাগ্রত করার এক অনন্য উপলক্ষ।এই মহান দিনের তাৎপর্যকে ধারণ করে বরগুনার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) আমতলী পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় বৃদ্ধ, দুস্থ মানুষ, বেওয়ারিশ ব্যক্তি ও প্রতিবন্ধীসহ মোট ২০০ জনের মাঝে এক বেলা পুষ্টিকর খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়। সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
খাবার পেয়ে অসহায় মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। স্থানীয় জনগণ এই উদ্যোগকে মহান বিজয় দিবসের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের সদস্যরা বলেন,“আমরা চাই বিজয় দিবস শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে অর্থবহ হোক। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”
মানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন আগামীতেও সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।






















