চট্টগ্রাম ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জে মনোনয়ন ফরম সংগ্রহে বাড়ছে রাজনৈতিক তৎপরতা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন গোপালগঞ্জ জেলা বিএনপির এম এইচ খান মঞ্জু

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু। বুধবার (১৭ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সমর্থক আজম খান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসন থেকে এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে গোপালগঞ্জ-২ আসনে এম এইচ খান মঞ্জুর মনোনয়ন সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে গোপালগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আজমল হোসেন সরদারের পক্ষে জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সমশের আলী মোল্লা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী এম এম রেজউল করিমের পক্ষে পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলম আজাদ ফরম সংগ্রহ করেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, গোপালগঞ্জ-১ আসন থেকে মো. আনিসুল ইসলাম এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলায় মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে ইতোমধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণ অধিকার পরিষদ তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জে মনোনয়ন ফরম সংগ্রহে বাড়ছে রাজনৈতিক তৎপরতা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন গোপালগঞ্জ জেলা বিএনপির এম এইচ খান মঞ্জু

আপডেট সময় : ০৭:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫