চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিজয় দিবসে চকরিয়ায় রাজনৈতিক দল ও উপজেলা প্রশাসনের পৃথক কর্মসূচি

দিবসে চকরিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজারের চকরিয়াবাসী। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের ঢল নামে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

সকাল ৯টায় বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের থানার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স ভবনের সামনে জড়ো হন। পরে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীর নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করে। একই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সুগন্ধা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করছে।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুপুর ২টায় চকরিয়া সরকারি কলেজ মাঠ থেকে বিজয় র‍্যালির আয়োজন করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবসে চকরিয়ায় রাজনৈতিক দল ও উপজেলা প্রশাসনের পৃথক কর্মসূচি

দিবসে চকরিয়ায় বিএনপির বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫