চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক আয়োজনে মুখর গোপালগঞ্জ

গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নির্দেশনায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্থানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, এলজিইডি, সড়ক বিভাগ, এনজিও, ওজোপাডিকো, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা জানান।

পরবর্তীতে সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

দিবসের শেষভাগে বিকেলে পৌর পার্কে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুচকাওয়াজ, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক আয়োজনে মুখর গোপালগঞ্জ

গোপালগঞ্জে নানা আয়োজনে উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫