চট্টগ্রাম ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মহান বিজয় দিবসে কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

কেশবপুরে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম মামুন, যশোর
  • আপডেট সময় : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কেশবপুর শহরে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. আব্দুল মান্নানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গাজী শহিদুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবসে দাঁড়িয়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি, যেখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার চরম হুমকির মুখে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও মানুষের নাগরিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজ বিপন্ন। বিদ্যমান রাজনৈতিক সংকট থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।”

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

বক্তব্যের শেষে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের বিজয় নিশ্চিত হয়, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের খাদেম হিসেবে কাজ করবে—ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহান বিজয় দিবসে কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

কেশবপুরে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫