চট্টগ্রাম ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

বিজয় দিবসের অনুষ্ঠানে বিতর্কিত নেতাদের প্রকাশ্য উপস্থিতি: প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ

কুড়িগ্রামে প্রশাসনের নিরপেক্ষতা সংকটে: বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থিতিতে গণতান্ত্রিক রাজনীতি শঙ্কিত

মশিউর রহমান
  • আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রাজনৈতিকভাবে পরিচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ্যে আসছে।

স্থানীয় রাজনৈতিক মহল ও নাগরিক সমাজের দাবি, জেলা প্রশাসক কুড়িগ্রামে যোগদানের পর বিতর্কিত নেতাদের প্রশাসনের আশপাশে নিয়মিত দেখা যাচ্ছে। অভিযোগ অনুযায়ী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামলার আসামি আমানউদ্দিন মঞ্জুরের ঘনিষ্ঠ সহচর ও সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন সরকার জেলা প্রশাসকের সঙ্গে প্রকাশ্যে উপস্থিত থাকছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাবেক জেলা প্রশাসক নুসরাত সুলতানার সময়ে এসব ব্যক্তিকে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যেত না। এছাড়া রাজাহাট উপজেলা আওয়ামী লীগের কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রোকসানা বেগম লিপি এবং স্কাউটিং কার্যক্রমের আড়ালে সক্রিয় মোশারফ হোসেন ফারুকসহ আরও কয়েকজন নেতার প্রশাসনিক ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছে।

আজ ১৬ ডিসেম্বর কুড়িগ্রাম বিজয়স্তম্ভে অনুষ্ঠিত বিজয় দিবসের আনুষ্ঠানিকতায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাঝে আব্দুল বাতেন সরকারের অবস্থান জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। অন্যদিকে, সাধারণ রাজনৈতিক পরিচয়ের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সীমান্তঘেঁষা কুড়িগ্রামের মতো সংবেদনশীল জেলায় প্রশাসনের সামান্য পক্ষপাতও বড় অস্থিতিশীলতার জন্ম দিতে পারে। গণতান্ত্রিক আন্দোলনের নেতারা সরকারের প্রতি নজরদারি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানিয়েছেন।

কুড়িগ্রামের শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী বলেন, “একজন জেলা প্রশাসক রাষ্ট্রের প্রতিনিধি—কোনো রাজনৈতিক দলের নয়। বিতর্কিত নেতার প্রকাশ্য উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। এটি প্রশাসনিক শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত।”

ক্যাপশন: গোলাকার বৃত্তে কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজয় দিবসের অনুষ্ঠানে বিতর্কিত নেতাদের প্রকাশ্য উপস্থিতি: প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ

কুড়িগ্রামে প্রশাসনের নিরপেক্ষতা সংকটে: বিতর্কিত আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য উপস্থিতিতে গণতান্ত্রিক রাজনীতি শঙ্কিত

আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫