চট্টগ্রাম ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হারবাং ইছাছড়ি গ্রামে ১নং খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ

চকরিয়ায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা: প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

আব্দুল্লাহ
  • আপডেট সময় : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় আবু ছালেক, মুরাদ সওদাগর, শহীদুল ইসলাম খোকনসহ একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন এলাকাবাসী।

সরকারি ভূমি রেকর্ড ও ভূমি অফিস সূত্রে জানা যায়, হারবাং মৌজার ইছাছড়ি গ্রামের সিট নং–১২, বি.এস দাগ নং–১৬৭৩৪ সম্পূর্ণভাবে ১নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি। জমিটির মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের নামে নথিভুক্ত। সংশ্লিষ্ট দাগে কোনো ব্যক্তি মালিকানার রেকর্ড নেই।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি খাস জমিটির ওপর সীমানা প্রাচীর, বিভিন্ন স্থাপনা ও দখলচিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তা ব্যক্তি মালিকানার মতো ব্যবহার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, জমিটি দীর্ঘদিন অনাবাদি থাকায় পাশের কিছু প্রভাবশালী ব্যক্তি ধীরে ধীরে দখল শুরু করেন। বর্তমানে তারা নিজেদের পৈত্রিক ও ক্রয়কৃত জমির সঙ্গে সরকারি খাস জমি একীভূত করে স্থাপনা গড়ে তুলেছেন। প্রভাবশালীদের কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে হারবাং ভূমি অফিসের তহসিলদার সাইফুল ইসলাম বলেন,
“বি.এস দাগ নং–১৬৭৩৪ খাস জমি। তবে কতটুকু খাস তা নির্ধারণে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা প্রয়োজন।”

তবে ভূমি বিশেষজ্ঞদের মতে, কোনো দাগ যদি সম্পূর্ণভাবে ১নং খতিয়ানভুক্ত সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত হয়, তাহলে সেখানে ‘কতটুকু খাস’—এমন বক্তব্য বিভ্রান্তিকর। আইন অনুযায়ী, খাস জমিতে অবৈধ স্থাপনা চিহ্নিত হলেই তাৎক্ষণিক উচ্ছেদ ও জমি উদ্ধারের বিধান রয়েছে।

এ বিষয়ে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন,
“হারবাং ইছাছড়ি এলাকায় সরকারি খাস জমি জবরদখলের বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে রেকর্ডপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হারবাং ইছাছড়ি গ্রামে ১নং খতিয়ানভুক্ত জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ

চকরিয়ায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা: প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫