চট্টগ্রাম ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ইমন রহমান
  • আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টা ০০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দেশের মেধাশূন্য করার লক্ষ্যেই শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।

বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গভীর বেদনাদায়ক অধ্যায়। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার আহ্বান

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫